https://www.prothomalony.com/
15246
north-america
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ ০৬:১৭
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক’র ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে।
গত সেপ্টেম্বর ২৮ অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও আজীবন সদস্য অ্যাডভোকেট মো. আবুল বাশার এবং অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া সুলতানা কমিশন গঠনের বিষয়টি ঘোষণা করেছেন।
সংগঠনটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট জয়জিত আচার্য্য’র প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সোসাইটির সংবিধান অনুসারে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালনার দায়িত্ব পালন করবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন