https://www.prothomalony.com/

15159

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদের পদত্যাগ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ০১:১১

সংগঠনের সংবিধান সংশোধন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। গত আগস্টে পদত্যাগের পর তার স্থানে দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া সুলতানা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সংগঠনের নির্বাচনের মাধ্যমে  সকলকে আবারও সংগঠনে অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান।

সংগঠন সূত্রে জানা গেছে,  মূলত সদস্যদের সাথে কোন আলাপ আলোচনা না করে কার্যনির্বাহী সভায় বিষয়টি প্রস্তাবনা আকারে উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ করেন। যেখানে তিনি সকলের কাছে লিখিতভাবে সস্মতি ও অসম্মতি জানতে চান। কিন্তু সদস্যরা কোন আলাপ আলোচনা ছাড়া এবাবে কাগজে জবাব দিতে অস্বীকৃতি জানান।  যার ফলে এমন বিরোধ সৃষ্টি হয়।


বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের সহ-সভাপতি সাইয়েদ মঈন উদ্দিন জুনেল বলেন, পূর্বের কমিটি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধান ৬ পদে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের যে কোন দেশ থেকে আইনজীবী হওয়ার লাইসেন্স থাকা বাধ্যতামূলক করে একটি সংবিধান সংশোধনী আনে। যে নিয়মটি স্থগিত করতে চান অ্যাডভোকেট আব্দুর রশিদ। সেখানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাড়া না পাওয়ায় পরে পদত্যাগ করেন তিনি।

জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, সংবিধানের সংশোধনীর কারণে কিছু সদস্য অভিমান করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের ফেরাতে আমি এই সংশোধনী স্থগিত করার উদ্যোগ নেই। কিন্তু আমার কার্যনির্বাহী কমিটির কিছু সদস্য এই সংক্রান্ত মিটিং এবং ভোটাভুটিতে প্রতিবন্ধকতা তৈরি করেন। আমি চেয়েছিলাম বিভক্তি দূর করে সকলকে এক করতে। কিন্তু তা না হওয়ায় আমি মনে করেছি এই সংগঠনে থাকা আমার জন্য অনুচিত।

এদিকে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান বলেন, আমাদের সংগঠন শুরুর সময় থেকে লাইসেন্সধারী আইনজীবী ছাড়াও ল’ পাশ করেছেন বা পড়ছেন তাদেরও সদস্য করা হয়। পরে এ বিষয়ে পরিবর্তন করে কেবল লাইসেন্সধারীদের সদস্য ও নির্বাচনে অংশ নেওয়ার বিধান করা নিয়ে আলোচনা করা হলে দ্বিধা-বিভক্তি তৈরি হয়। যেটি স্থগিত করতে চাওয়াকে কেন্দ্র করে আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ পদত্যাগ করেন।

এ সময় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংগঠনটির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচনের আগে সকল বিরোধ মিটিয়ে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।'
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন