https://www.prothomalony.com/
15105
north-america
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫২
ব্রাডফোর্ডে উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় শাপলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ ফয়জুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক*ও যুগ্ম সম্পাদক রুহেল মিয়া।
.jpg)
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, কো–কনভেনর মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, এবং কমিউনিটি ব্যক্তিত্ব শওকত আহমদ এমবিই।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান মোহাম্মদ মকিস মনসুর।
নতুন কমিটিতে কাউন্সিলর আশরাফ মিয়াকে চেয়ারপারসন, এনামুল হককে সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর ফুলজার আহমদকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।

ড. হাসনাত এম হোসাইন বলেন, ‘নতুন কমিটি আগামী দুই বছর প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও স্থানীয় কমিউনিটির উন্নয়নে কাজ করবে।’
মোহাম্মদ মকিস মনসুর বলেন, ‘প্রবাসীরা দেশে ও বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমরা নো–ভিসা ফি বাতিল, বিমানের ভাড়া কমানো, এবং সিলেট–ঢাকা ৬–লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবি জানাই।’
নতুন চেয়ারপারসন আশরাফ মিয়া বলেন, ‘কমিউনিটির ঐক্য রক্ষা করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া, শাহাব উদ্দিন, আলহাজ মানিক মিয়া, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলর কামাল হোসেন, লালু মিয়া, মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন ও ইসমাইল আলী মিরাস।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন