https://www.prothomalony.com/

14953

north-america

উত্তর আমেরিকা

ভিসা ফি বাড়ানোয় মার্কিন প্রতিষ্ঠানের নজর এখন ভারতের দিকে

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ ০২:৩৯

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের গুরুত্বপূর্ণ কাজ ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি)–এ সরিয়ে নিতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারতের জিসিসি খাত আরও দ্রুত সম্প্রসারিত হবে।

বর্তমানে ভারতে প্রায় ১ হাজার ৭০০টি জিসিসি রয়েছে, যা বিশ্বব্যাপী মোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি। আগে এগুলো কেবল প্রযুক্তিগত সহায়তা দিত, এখন ওষুধ গবেষণা থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির নকশা পর্যন্ত উদ্ভাবনী কাজ করছে।

ট্রাম্প সম্প্রতি এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলার নির্ধারণ করায় মার্কিন কোম্পানিগুলো বিকল্প খুঁজছে। ডেলয়েট ইন্ডিয়ার অংশীদার রোহান লোবো বলেন, “পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান শ্রম কৌশল পুনর্মূল্যায়ন করছে।”

অ্যামাজন, মাইক্রোসফট, অ্যাপল, গুগল, জেপি মরগান চেজ ও ওয়ালমার্টের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এইচ-১বি ভিসার বড় পৃষ্ঠপোষক হলেও এখন তারা ভারতে কার্যক্রম বিস্তারে আগ্রহী। রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তারা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চায়নি।

বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে ভারতে জিসিসির সংখ্যা ২ হাজার ২০০ ছাড়াবে এবং এর বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১০০ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞ ললিত আহুজার ভাষায়, “এখন পরিস্থিতি সোনার খনি খোঁজার মতো—এই প্রবণতা আরও দ্রুত ছড়াবে।”'

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন