https://www.prothomalony.com/
14853
north-america
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৪
ইউরোপের কয়েকটি প্রধান বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়ে কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে রয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রো। শনিবার এই ঘটনায় ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়।
বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, তাদের সফটওয়্যার সাইবার-সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়েছে।
ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও একই সমস্যার কথা জানিয়েছে। তবে ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর প্রভাবিত হয়নি।
কলিন্স এয়ারোস্পেসের মূল কোম্পানি এক বিবৃতিতে জানায়— সমস্যাটি শুধু ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে প্রভাব ফেলেছে। তবে বিকল্পভাবে ম্যানুয়াল প্রক্রিয়ায় যাত্রীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, স্বয়ংক্রিয় সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় চেক-ইন ও বোর্ডিং কেবল ম্যানুয়ালভাবে করা যাচ্ছে। এতে ফ্লাইট সূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিলম্ব ও বাতিল এড়ানো যাচ্ছে না।
শনিবার যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে— তারা যেন বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেন।
ইজি জেট জানিয়েছে, তাদের ফ্লাইট এখন স্বাভাবিক চলছে। তবে রায়ানএয়ার ও ব্রিটিশ এয়ারওয়েজের মালিক এ বিষয়ে মন্তব্য করেনি।
পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোতে কোনো হুমকি নেই।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন