https://www.prothomalony.com/

14800

north-america

উত্তর আমেরিকা

আফ্রিকান নাগরিক নন এমন অভিবাসীদের ঘানায় পাঠাল যুক্তরাষ্ট্র, বৈধতা নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

যুক্তরাষ্ট্র সম্প্রতি আফ্রিকান নাগরিক নন এমন অভিবাসীদের ঘানায় পাঠিয়েছে। এদের মধ্যে ১৩ জন নাইজেরীয় এবং একজন গাম্বিয়ার নাগরিক রয়েছেন। যদিও তাদের কারও সঙ্গে ঘানার কোনো সম্পর্ক নেই।

ঘানার পররাষ্ট্র মন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবরাকওয়া জানিয়েছেন, মানবিক কারণে এবং পশ্চিম আফ্রিকার ভ্রাতৃত্ববোধ থেকে তারা সাময়িকভাবে এসব অভিবাসীকে গ্রহণ করেছেন। তবে পরবর্তীতে ১৪ জনকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া এসওয়াতিনি, রুয়ান্ডা ও দক্ষিণ সুদান একইভাবে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অভিবাসীদের গ্রহণ করেছে। উগান্ডাও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের একটি চুক্তি করেছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। কারণ অনেক অভিবাসীর নিজ দেশে ফেরার পর নির্যাতন বা ঝুঁকির শঙ্কা রয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, কিছু অভিবাসী আদালতের আদেশে নিজ দেশে ফেরত না যাওয়ার সুরক্ষা পাওয়ার পরও তাদের জোর করে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক বহিষ্কার কর্মসূচি মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন