https://www.prothomalony.com/
14754
north-america
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি আরও কড়াকড়ি হচ্ছে। এর অংশ হিসেবে এখন অভিবাসন আদালতের বিচারকদেরও সরিয়ে দেওয়া হচ্ছে। নিউইয়র্কসহ কয়েকটি কোর্ট থেকে বিচারকদের হঠাৎ চিঠি দিয়ে জানানো হয়েছে, ‘তাদের সেবা আর প্রয়োজন নেই।’
আইনজীবী অশোক কে কর্মকার জানিয়েছেন, এটি শুধু অভিবাসীদের জন্য নয়, বিচারকদের জন্যও বড় ধাক্কা। অনেকেই নিজেদের আইন প্র্যাকটিস ছেড়ে সরকারি সেবায় এসেছিলেন, কিন্তু নীতিগত পরিবর্তনে চাকরি হারিয়ে তারা এখন আবার প্রাইভেট প্র্যাকটিসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও বলেন, এভাবে বিচারকদের ক্ষমতা সীমিত করা এবং সরিয়ে দেওয়ার ঘটনা অভিবাসন ব্যবস্থায় নতুন এক ধরনের অবিশ্বাস তৈরি করছে। এতে সাধারণ অভিবাসী থেকে শুরু করে বিচারকরাও প্রশাসনিক কড়াকড়ির শিকার হচ্ছেন।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এর ফলে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেম আরও কঠোর হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন