https://www.prothomalony.com/

14649

north-america

উত্তর আমেরিকা

ফোবানা সেন্ট্রাল কমিটির নেতৃত্বে গিয়াস আহমেদ ও ফিরোজ আহমেদ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সেন্ট্রাল কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গিয়াস আহমেদ। একইসঙ্গে এক্সিকিউটিভ সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন ফিরোজ আহমেদ।

সম্প্রতি নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে স্টিয়ারিং কমিটির পূর্ণাঙ্গ সভায় আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৭) এই কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হলেও শিগগিরই পূর্ণাঙ্গ স্টিয়ারিং কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কাজী সাখাওয়াত হোসাইন আজম, অ্যাসিস্ট্যান্ট নির্বাহী সেক্রেটারি সাহাবুদ্দিন সাগর ও ট্রেজারার ওয়াহিদ কাজী এলিন।

প্রসঙ্গত, ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে প্রবাসে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

প্রতি বছর ফোবানা একটি বৃহৎ সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যসভা, আলোচনা, নাটক ও সংগীত পরিবেশনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বিষয় নিয়েও মতবিনিময় হয়। তরুণ প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে ফোবানার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন