https://www.prothomalony.com/

14646

north-america

উত্তর আমেরিকা

এপস্টাইন ফাইলের ৩৩ হাজার পাতা প্রকাশ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪১

যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটি জেফ্রি এপস্টাইন ও তার সাবেক বান্ধবী ঘিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে যৌন পাচার তদন্ত সংক্রান্ত ৩৩ হাজারের বেশি নথি প্রকাশ করেছে। এপস্টাইন ফাইলস’ নামে পরিচিত এসব নথি গত ২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

কমিটি জানিয়েছে, নথিগুলো বিচার বিভাগের সাবপেনার জবাবে সরবরাহ করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় এবং শিশু নির্যাতন সম্পর্কিত সংবেদনশীল তথ্য গোপন রাখা হয়েছে। নথিতে এপস্টাইনের কর্মচারীর অডিও বিবরণ রয়েছে। যেখানে বলা হয়েছে, অনেক তরুণী মেয়েরা বাড়িতে আসে, তবে তারা কি মাইনর তা নিশ্চিত বলা যায় না। এছাড়া ফ্লোরিডায় এপস্টাইনের মামলার ইমেল ও সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত রয়েছে।

ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া নথি প্রকাশকে সমালোচনা করেছেন। তিনি বলেন, ৩৩ হাজার পৃষ্ঠার অধিকাংশ তথ্য ইতিমধ্যেই জনসমক্ষে ছিল। জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয়।

নথি প্রকাশের মাধ্যমে এপস্টাইনের কর্মকাণ্ডের বিস্তারিত আরও পরিষ্কার হলেও বিশেষ কোনো নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। ২০০৫ সালের তদন্ত সংক্রান্ত অ্যাফিডেভিট এবং অন্যান্য নথি বিশেষভাবে নজর কেড়েছে।

এই প্রকাশের মাধ্যমে জনসাধারণের কাছে মামলার বিস্তারিত তথ্য পৌঁছলেও কমিটি জানায়, তারা ভবিষ্যতেও প্রয়োজনমতো নথি প্রকাশের প্রক্রিয়া চালিয়ে যাবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন