https://www.prothomalony.com/
14643
north-america
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩০
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সম্মানিত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইউএবি) যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগস্ট জ্যামাইকার মেজ্জান পার্টি হলে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ চৌধুরী পাপ্পু। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় সহযোগিতা করেন মামুন হোসেন বিপ্লব এবং ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি সাইদুজ্জামান রিংকু ।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের সকল অধিকার হরণ করেছিল। বর্তমান সরকার দেশবাসীকে সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। আগামীতে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশবাসী পূর্ণ মুক্তির স্বাদ লাভ করবেন। তবে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। জাতীয় নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সে জন্য দেশবাসীসহ প্রবাসীদেরও সতর্ক থাকতে হবে।
৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান, জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে ডা. শেখ ফরহাদ বলেন, বিগত দিনে বিএনপির দুঃসময়ে প্রবাসীরা বিএনপির পাশে ছিলেন। আগামী দিনে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক উপায়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই গণতন্ত্রের জন্য জাতীয় নির্বাচন অপরিহার্য। তাই আগামী দিনে কোনো অপশক্তি যাতে জাতীয় নির্বাচন বানচাল করতে না পারে সে জন্য দেশবাসীসহ প্রবাসীদেরও সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট শক্তি আর যাতে পুনর্বাসিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বরেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছেন। দেশবাসী এখন অপেক্ষায় আছেন রাষ্ট্রনায়ক, জননেতা তারেক রহমানের দেশে ফিরে আসার অপেক্ষায়। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির নতুন শিখরে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।
প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরীসহ অন্যান্যরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন