https://www.prothomalony.com/
14634
north-america
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাবে সংকট তৈরি হচ্ছে মার্কিন শ্রমবাজারে। গেলো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১.২ মিলিয়ন অভিবাসী শ্রমবাজার থেকে হারিয়েছেন। পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে, এই সংখ্যায় রয়েছে অবৈধভাবে বসবাসরত ও বৈধ অভিবাসী শ্রমিকরা।
এমন পরিস্তিতিতে ভয়াবয় বিপর্যয়ের মুখে পড়ছে মার্কিন শ্রমবাজার। প্রয়োজনীয় কর্মী সংকটে অনেক প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে পড়েছে। সেই সাথে অভিবাসীরাও কর্ম হারিয়ে ভয়ে পলাতক জীবনযাপন করছে। যা দুই পক্ষেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে টমেটো ও অন্যান্য ফসল কেটে আয় করেন লিডিয়া। তিনি বলন, আমাদের কাজ করতে হবে। পরিবারকে খাওয়াতে হবে এবং ভাড়া দিতে হবে। কিন্তু আইস’র ভয়ে প্রতিদিন অনিশ্চয়তায় থাকি। কখন আমাদের আটক করবে কেউ জানে না।
পিউ রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক স্টেফানি ক্র্যামার জানান, মার্কিন শ্রমশক্তির প্রায় ২০% অংশই অভিবাসীদের। কৃষি, মাছ ধরা ও বনায়নে শ্রমিকের ৪৫%, নির্মাণ খাতে ৩০% এবং সেবাখাতে ২৪% শ্রমিকই অভিবাসী। এই শ্রমিকদের অনুপস্থিতি সরাসরি কৃষি উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে।
ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের শ্রম অর্থনীতিবিদ পিয়া ওরেনিয়াস বলেন, সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীর প্রবাহ প্রায় বন্ধ। এটি নতুন চাকরির সুযোগ তৈরি করতে প্রভাব ফেলেছে। শ্রমিকের অভাব অনেক শিল্পে কর্মসংস্থান বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
টেক্সাসের ম্যাকঅ্যালেনের ক্ষেতগুলিতে ভুট্টা ও তুলা কাটার সময় শ্রমিকের অভাবে ফসল নষ্ট হয়েছে। এলিজাবেথ রদ্রিগেজ, ন্যাশনাল ফার্মওয়ার্কার মিনিস্ট্রির পরিচালক বলেন, মে মাসে তরমুজ ও ক্যান্টালুপের মৌসুমে ফসল বিক্রির আগে অনেক শ্রমিককে ধরে নেয়ার কারণে অনেক ফসল নষ্ট হয়েছে।
ভেনচুরা কাউন্টিতে লিসা টেটের খামারেও শ্রমিক কমে গেছে। তার খামারে সাইট্রাস, অ্যাভোকাডো ও কফি চাষ হয়। মূলত ঠিকাদার-প্রদত্ত দিনমজুর শ্রমিকরা এখানে কাজ করেন। এই বছরের বসন্তে আইসের অভিযান চলাকালীন কর্মীরা আতঙ্কিত হয়ে খামার এড়িয়ে চলে।
নির্মাণ খাতেও প্রভাব পড়েছে। ম্যাকঅ্যালেনের আশেপাশের নির্মাণ স্থান ‘সম্পূর্ণ স্থবির’ বলে জানান রদ্রিগেজ। অ্যাসোসিয়েটেড জেনারেল কন্ট্রাক্টরস অফ আমেরিকার বিশ্লেষণ অনুসারে, রিভারসাইড-সান বার্নার্ডিনো-অন্টারিও অঞ্চলে ৭ হাজার ২০০ এবং লস অ্যাঞ্জেলেস-লং বিচ-গ্লেনডেল অঞ্চলে ৬ হাজার ২০০ চাকরি কমেছে।
স্বাস্থ্যসেবা খাতেও অভিবাসী শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। হোম হেলথ কেয়ার সহ সেবা খাতে প্রায় ৪৩% শ্রমিক অভিবাসী। সেবা প্রদানকারী সংস্থার স্থানীয় সভাপতি আর্নুলফো ডে লা ক্রুজ বলেন, অভিবাসী শ্রমিক না থাকলে হাসপাতাল, নার্সিং হোম ও খামারে কাজ করার ব্যবস্থা ঠিক রাখতে পারব না।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসী শ্রমিকের অভাব শুধুমাত্র কৃষি ও নির্মাণ খাতেই নয়, দেশের অর্থনীতি ও সেবা খাতের উপর দীর্ঘমেয়াদে গুরুতর প্রভাব ফেলতে পারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন