https://www.prothomalony.com/
14609
north-america
যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠক ও সমাজকর্মী শাহিন আহমদকে কুয়েতে সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কুয়েতের সভাপতি মোহাম্মদ ফুয়াদ আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিঠুন সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ এবং সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অভি হাসান, মোহাম্মদ মোস্তফা মিয়া, সালেক আহমদসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথি শাহিন আহমদ তার বক্তব্যে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির আন্তরিকতা এবং আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুয়েতে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন