https://www.prothomalony.com/

14606

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান হুমকির মুখে অভিবাসী খাদ্য ও কৃষি শ্রমিকরা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১০:৩৮

 

সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, নথিবিহীন ব্যক্তিদের জন্য সংবিধানিকভাবে প্রদত্ত মৌলিক স্বাস্থ্যসেবাও সীমিত করা হবে। এই পরিস্থিতির ফলে অনেক অভিবাসী আইসের রেইড এবং নির্বাসনের ভয় থেকে বাড়িতে থাকার চেষ্টা করছেন। কেবল ক্যালিফোর্নিয়ায়ই শ্রমশক্তি প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে। যা গ্রেট রিসেশন এবং কোভিড-১৯ মহামারীর প্রাথমিক বছরের পতনের সঙ্গে তুলনীয়।

শিল্প ও কৃষি খাতের প্রতিনিধি জানিয়েছেন, বর্তমান নীতি তাদের কাজ ও উৎপাদনকে বিপর্যস্ত করছে। সল্ট লেক এরিয়া রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মিশেল কোরিগলিয়ানো বলেন, নীতি সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের শিল্পকে বিশৃঙ্খল করেছে। ফ্লোরিডার এক কৃষক যোগ করেছেন, সরকার কৃষি খাতকে ধ্বংস করছে।

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি শুধু অভিবাসীদের নয়, যেসব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা যুক্ত, সেগুলোকেও প্রভাবিত করছে। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই বিশৃঙ্খলার প্রভাব পুরোপুরি বোঝার জন্য ছয় মাসের চেয়ে বেশি সময় লাগবে।

খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আমাদের অভিবাসী প্রতিবেশী ও বন্ধুদের ছাড়া চলতে পারবে না। তবে তাদের শুধুমাত্র শ্রমিক হিসেবে মূল্যায়ন করা ঠিক নয়। মানুষ হলো মানুষ, যেখানে জন্ম নিয়েছে বা যেখানেই বাস করছে না কেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন