https://www.prothomalony.com/
14539
north-america
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ ০৮:২৫
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী এবং অন্যান্য ভিসাধারীরা ট্রাম্প প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ও কঠোর ভিসা যাচাই নীতির কারণে উদ্বিগ্ন। কর্মকর্তারা অনলাইনে যে কোনো অ্যান্টি-আমেরিকান বা উগ্র বিষয়বস্তু খুঁজছেন। যা শিক্ষার্থীদের ভিসা বা থাকার অধিকারকে প্রভাবিত করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামান্য ত্রুটি, রাজনৈতিক কর্মকাণ্ড বা অসম্পূর্ণ নথিপত্রও ভিসা বাতিলের ঝুঁকি বাড়াতে পারে। সম্প্রতি উত্তর ভার্জিনিয়ার ট্রাফিক কোর্টের বিচারক দুই পাকিস্তানি শিক্ষার্থীকে জানিয়েছেন, ট্রাফিক লঙ্ঘনের তথ্য এখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-এর সঙ্গে শেয়ার করা হচ্ছে।
বল্টিমোরের শিক্ষার্থী ইউনুস খান বলেন, চিকাগো যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু এখন বলা হয়েছে যাত্রা বন্ধ রাখুন। আমরা ভিসায় আছি। সামান্য ভুলও সমস্যার কারণ হতে পারে।
প্রো-প্যালেস্টাইন প্রতিবাদে অংশগ্রহণও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। জর্জ ম্যাসন ইউনিভার্সিটির মোহাম্মদ সাজিদ জানান, পার্টটাইম কাজও এখন কঠিন হয়ে গেছে। রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেশি।
ওয়াশিংটনের পাকিস্তানি দূতাবাস পরিস্থিতি মনিটর করছে এবং আইনি নথি, অধিকার সচেতনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার ৫০০ পাকিস্তানি শিক্ষার্থী রয়েছে।
সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, অনলাইন কার্যকলাপের নজরদারি ও কঠোর ভিসা নীতি শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন