https://www.prothomalony.com/
14517
north-america
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ১২:১৪
দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিশিগানের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নিজাম উদ্দিন।
.png)
.jpg)
এছাড়া এডভোকেট সালেহ উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ, মখলিছ আলী লাকি সাংগঠনিক সম্পাদক এবং সুলতান আহমদ প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

২১ সদস্যের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশতাক আহমদ মুক্তা, রফিকুল ইসলাম, ফয়সল ইসলাম ও নূরুল হক। একইসাথে দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যা ৭টায় ওয়ারেনের আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন