https://www.prothomalony.com/

14424

north-america

উত্তর আমেরিকা

ফেডারেল প্লাজায় ইমিগ্র্যান্টদের অমানবিক শর্তে আটক বন্ধের নির্দেশ আদালতের

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ০৬:০৩

যুক্তরাষ্ট্রের ২৬ ফেডারেল প্লাজার ১০তম তলায় ইমিগ্র্যান্টদের সঙ্কীর্ণ ও অমানবিক অবস্থায় আটক রাখার প্রথা বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা আদালত। এই নির্দেশকে ইমিগ্র্যান্টদের অধিকার রক্ষায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নতুন আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তিকে ৫০ বর্গফুটের কম জায়গায় আটকে রাখা যাবে না। এছাড়া, আটককৃতদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, বিশ্রামের জন্য ম্যাট, এবং আইনজীবীর সঙ্গে গোপনীয় ও বিনামূল্যে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে হবে।

আইন সংস্থা এএলসিইউ-এর সিনিয়র আইনজীবী ইউনিস চো বলেন, আজকের আদেশ স্পষ্ট বার্তা দেয় আইস আর মানুষকে অমানবিক শর্তে আটকে রাখতে পারবে না এবং তাদের সংবিধানিক অধিকার লঙ্ঘন করতে পারবে না।

নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহকারী আইন পরিচালক ববি হজসন বলেন, সংবিধান অনুযায়ী কোনো মানুষ, বিশেষ করে বেআইনিভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি, অমানবিক পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়। আমরা এই অনিয়ম বন্ধ করার জন্য লড়াই চালিয়ে যাব।

আইনজীবীরা জানাচ্ছেন, আগে এখানে আটককৃতদের চিকিৎসা সেবা, আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং পরিবারিক সংযোগে বড় সমস্যা দেখা দিত। হিথার গ্রেগোরিও বলেন, আদালতের অস্থায়ী নির্দেশ আইসকে মৌলিক দায়িত্ব পালন করতে বাধ্য করছে।

তবে আইসি কয়েকজন সংসদ সদস্য ও নির্বাচিত কর্মকর্তাদের তদারকি ব্লক করায়, নতুন নির্দেশনার কার্যকারিতা কীভাবে নিশ্চিত করা হবে তা এখনও অনিশ্চিত।'
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন