https://www.prothomalony.com/

14409

north-america

উত্তর আমেরিকা

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ০৯:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন ও ‘অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা’ ঘোষণার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

সোমবার হোয়াইট হাউসের কাছাকাছি অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে অনেকে একে রাজধানীর স্বায়ত্তশাসন ও নাগরিক অধিকারের ওপর আঘাত বলে আখ্যা দেন।

ট্রাম্প দাবি করেছেন, অপরাধ বেড়ে যাওয়ায় ফেডারেল কার্যক্রম হুমকিতে পড়েছে। তবে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব এ দাবিকে ‘অবৈধ ও অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেন, জানিয়ে দেন সাম্প্রতিক বছরগুলোতে সহিংস অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

মানবাধিকার সংগঠন ফ্রি ডিসি এবং বিক্ষোভকারীরা বলেন, এই পদক্ষেপ নিছক রাজনৈতিক কৌশল, যা স্থানীয় শাসনের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা। কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এ শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমান নাগরিক অধিকার ও পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন