https://www.prothomalony.com/

14359

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে মানবিক কাজের স্বীকৃতি পেলেন মাসুম মাহবুব

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ ১৯:৩১

বাংলাদেশি বংশোদ্ভূত সমাজসেবক মাসুম মাহবুবকে সম্মাননা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপ কাউন্সিল।  ৭ আগস্ট বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক আয়োজনে তাকে এই “সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য মোবাইল হেলথকেয়ার সেবা প্রদানে তাঁর নিরলস কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্মাননা স্মারকটি মাসুম মাহবুবের হাতে তুলে দেন ফ্রাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র শিফা উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও কমিউনিটি নেতা গোলাম ফারুক ভূঁইয়া এবং উত্তর আমেরিকায় প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী। তাঁরা দুজনই মাসুম মাহবুবের মানবিক কাজের প্রশংসা করেন এবং বলেন, এটি শুধু ব্যক্তি মাসুম মাহবুব নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের।

সনদে বলা হয়েছে, মাসুম মাহবুবের নেতৃত্বে মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম বাংলাদেশে এমনসব অঞ্চলে পৌঁছেছে, যেখানে মৌলিক চিকিৎসা সুবিধাও ছিল অনুপস্থিত। তাঁর এই সেবামূলক উদ্যোগ স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে কমিউনিটি শক্তিশালী করেছে।
মেয়র ফিলিপ ক্রেমার এবং ডেপুটি মেয়র শেফা উদ্দিন স্বাক্ষরিত সনদে আরও বলা হয়, “মাসুম মাহবুব নিঃস্বার্থভাবে মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণে কাজ করেছেন এবং সহানুভূতির যে চেতনা তিনি ধারণ করেন, তা সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক।”

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মাসুম মাহবুব বলেন, “এই সম্মাননা কেবল আমার নয়—সমস্ত মানবিক সহকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মান। এটি আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা।” তিনি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গোলাম ফারুক ভূঁইয়া বলেন, “বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংকটময় অঞ্চলে মাসুম মাহবুব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের জাতীয় গর্বের বিষয়। তাঁর এই উদাহরণ আরও অনেককে উৎসাহিত করবে।”
সাংবাদিক ইব্রাহীম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “গাজা থেকে বাংলাদেশ—বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মানবিক কাজের সত্যতা। মাসুম মাহবুব সেটি করে দেখিয়েছেন। তাঁর সম্মাননা মানবতার জয়।”

উল্লেখ্য, মাসুম মাহবুব উত্তর আমেরিকার প্রভাবশালী মানবিক সাহায্য সংস্থা ‘হিউম্যান কনসার্ন ইউএসএ’-এর নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন