https://www.prothomalony.com/
14286
north-america
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ ০৮:৩৩
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্রখ্যাত সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ রিপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ জুলাই (শনিবার) লিডস কমিউনিটির বিশিষ্টজনরা এক সংবর্ধনা সভায় তাকে এ সম্মাননা দেন। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা হাজী শরীয়ত উল্লাহ এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহিদুস সামাদ।
অনুষ্ঠানে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বক্তব্য রাখেন লিডস বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এম জি কিবরিয়া, মুক্ত বাংলা চ্যানেলের সিইও সরোয়ার হোসেন, লিডস কমিউনিটি ফোরামের নেতা আহমদ শফী শামীম, ওয়াহিদ আহমদ, আজগর খান, উজ্জল হোসেন রানা ও আনা মিয়া। বক্তারা সিলেটের রাজনীতিতে গণমানুষের স্বার্থে সুহেল আহমদ রিপনের অবদানের প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
এসময় সুহেল আহমদ রিপন উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কমিউনিটির ঐক্য ও প্রবাসীদের অংশগ্রহণকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন