https://www.prothomalony.com/

14179

north-america

উত্তর আমেরিকা

ভোটে বাংলাদেশি অ্যামেরিকানদের পাশে চান মামদানি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ০০:২৭

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশি অ্যামেরিকানরা আমার পক্ষে প্রতিটি ভোটারের দরজায় গেছেন, এ কারণেই আমি মনোনয়ন পেয়েছি।

গত শুক্রবার জ্যামাইকার হেউড রোডে আয়োজিত ‘মাইনোরিটি সলিডারিটি ইন সলিডারিটি ভোট’-এর ফান্ডরেইজিং অনুষ্ঠানে মামদানি এসব কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসও।

উল্লেখ্য, ৪ নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত সিটি নির্বাচনের আগে বাংলাদেশি কমিউনিটির সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মামদানি। উইলিয়ামস বলেন, ভোটের লড়াই এখনো শেষ হয়নি, সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশি অ্যামেরিকানদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। শেষে প্রার্থী ও নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন কমিউনিটির সদস্যরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন