https://www.prothomalony.com/

14083

decoration

সাজসজ্জা

শুভ পরিণয়ে অর্ঘ্য ও অর্পিতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ০২:১৮

নিউ জার্সির আটলান্টিক সিটির বাসিন্দা লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরী এবং লাকি চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, অ্যারোস্পেস প্রকৌশলী অর্ঘ্য চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বধূ অর্পিতা সিকদার চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী চিত্তরঞ্জন সিকদার ও উজ্জ্বলা রানী সিকদারের কনিষ্ঠ কন্যা। তিনি পেশায় কম্পিউটার প্রকৌশলী।

সোমবার (৭ জুলাই) রাতে কানাডার টরন্টো শহরের একটি কনভেনশন হলে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিবাহ অনুষ্ঠানে বর-কনের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দুই পরিবারের পক্ষ থেকে নব দম্পতির জন্য আশীর্বাদ কামনা করা হয়েছে।
 

সাজসজ্জা থেকে আরো পড়ুন