https://www.prothomalony.com/
14048
north-america
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইনক মেরিল্যান্ড প্রতিবারের ন্যায় এবারও পিকনিকের আয়োজন করেছে। আগামী ২০ জুলাই মেরিল্যান্ডের স্যান্ডিপয়েন্ট ষ্টেট পার্কে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। একই সাথে সংগঠনের তিরিশ বছর পথ চলার জুবিলী বর্ষ ঘোষণা করা হবে। এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা উপস্থিতি থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করবেন।
একই দিনে বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে যে কেউ অংশ নিতে পারবেন। স্যান্ডি পয়েন্টে প্রবেশ মূল্য জনপ্রতি ৫ ডলার এবং রেজিষ্ট্রেশন ফি ১৫ ডলার পরিশোধ করতে হবে।
পিকনিকে থাকবে সাঁতার, সব বয়েসের জন্য খেলাধুলা যেমন ফুটবল, তাস,ভলিবল,তিরিশ বছর পদার্পন উপলখ্যে তিরিশটি লটারি,দৌড়সহ নানা আয়োজন। সংগঠনের যুব ও ক্রীড়া সম্পাদক ববি রোজারিও জানায়, এবারের পিকনিকে কিছুটা ব্যতিক্রম রাখা হয়েছে। খেলায় সবাই অংশ নিতে পারবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সংগঠনের সহ কোষাধ্যক্ষ চপল ইগনেসিয়াস পেরেরা জানান, এবার অনলাইনে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা আগে অনলাইনে রেজিষ্ট্রেশন করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় লটারির ব্যবস্থা। সাধারণ সম্পাদক বিভাষ ফ্রান্সিস রোজারিও জানান, সকাল ১১টা থেকে চলবে নাস্তা, দুপুরে বাংলার ঐতিহ্যবাহী খাবার ও বিকেলের মজাদার নাস্তা।
সভাপতি বিপুল এলিট গনছালভেস বলেন, এই পরিষদের প্রথম কার্যকর হল পিকনিক, তাই এবারে পিকনিককে একটু ঢালাও ভাবে সাজানো হয়েছে। সাথে যুক্ত করা হয়েছে বিসিএ'র তিরিশ বছর পথ চলার জুবিলী বর্ষের গোষণা। এই দিনে বেলুন-ফেস্টুন উড়িয়ে জুবিলী বর্ষের উদ্বোধন করবেন প্রাক্তন প্রেসিডেন্ট ও ফাউন্ডার মেম্বারগণ। প্রাক্তনদের সম্মান ও একসাথে চলার আগামী দিন মূল বিষয়কে সামনে রেখে বছর ব্যাপী চলবে জুবিলী কার্যক্রম।
সংগঠনের সহ সভাপতি ডেনিস ডমিনিক রোজারিও বলেন, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন একটি পুরোনো সংগঠন। সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের পাশাপাশি জুবিলী বর্ষকে কেন্দ্র করে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংগঠনের জন্য বাড়ি ক্রয়, যুবদের জন্য নানামুখী প্রশিক্ষণ, নতুন আগতদের জন্য পরামর্শ কেন্দ্র,চাকরির জন্য সহায়তা,বাংলা ভাষা চর্চার শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান ইত্যাদি।
পিকনিকে যাদের যাতায়াত ব্যবস্থা নেই তাদের অতি শীঘ্র সাংস্কৃতিক সম্পাদক সুকুমার পিউরীফিকেশনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন