https://www.prothomalony.com/
14025
north-america
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ০২:৫৭
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির ১৬টি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত অনুষ্ঠান। ফেডারেল ছুটির এই দিনটি ঘিরে ব্রঙ্কসের বাংলাবাজার, ইউনিয়ন পোর্ট রোড এবং ওলমস্টেড অ্যাভিনিউ এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফা নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এইচএম মিজানুর রহমান। গীত পাঠ করেন বিজয় কৃষ্ণ সাহা এবং পরে সম্মিলিতভাবে গাওয়া হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।
(8).jpg)
আয়োজক কমিটির আহ্বায়ক বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক ‘র সভাপতি শামীম আহমেদ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ এবং জাতীয় অনুষ্ঠানে সবাইকে সম্পৃক্ত করা আমাদের কর্তব্য। আগামীতেও এই ঐক্য বজায় থাকবে।
(3).jpg)
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র ও ইতিহাস তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অধ্যক্ষ ছানা উল্লাহ, যেখানে তিনি ১৭৭৬ সালে টমাস জেফারসনের নেতৃত্বে ঘোষণাপত্র গ্রহণ এবং তেরোটি উপনিবেশের একত্রীকরণ ব্যাখ্যা করেন।
(2).jpg)
আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুস শহীদ বলেন, জাতীয় অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া জরুরি। ব্রঙ্কস সোসাইটির নেতৃত্বে আমরা সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।
.png)
এই দিনটি কমিউনিটি সাধারণ জনগণ, আমেরিকান বাংলাদেশি, মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের আলোচনা, কবিতা ও গানের মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরেন।
এ সময় আলোচনায় অংশ নেন, বাংলাদেশ সোসাইটি ইনক্ এর বোর্ড অব ট্রাস্টিস অন্যতম সদস্য জুনেদ আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন ইউ.এস.এ ইনক্ এর সভাপতি মাহবুব আলম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ ইনক এর সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্ এর পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম, মুলধারার রাজনীতিবিদ হাসান আলী, এম এ মুহিত, গৌরীপুর কলেজ সংসদের সাবেক ভিপি বিজয় কৃষ্ণ সাহা।
জালালাবাদ এসোসিয়েশন ইনক’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি মো. লুকমান হোসেন লুকু, কুমিল্লা সোসাইটি ইনক্’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সিপিএ জাকির চৌধুরী, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক্’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন, উপস্হাপক রেজা আব্দুল্লাহ।
আরও ছিলেন,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক্’র সহ-সভাপতি মুস্তাকুর রহমান লিটন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওলি আহাদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সুহেল, যুব ও ক্রিয়া সম্পাদক রায়হান পারভেজ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দেব,ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, সন্মানিত কার্যকরী সদস্য কাজিরুল ইসলাম শিপন, জহিরুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম, গ্রেটার সিরাজগঞ্জ ডিস্টিক সোসাইটি ইনক্ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক্’র সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মঞ্জুরুল বিপ্লব, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক্’র সাধারণ সম্পাদক রিপন সরকার, সারাফত উদ্দিন পাটোয়ারী স্বপন মাস্টার, তিতাস মাল্টি সার্ভিস এর সিইও এবং আভা সংগঠনের চেয়ারম্যান বি মেহের চৌধুরী, বাংলাদেশ ল সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রেদয়ানা রাজ্জাক সেতু, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্’র পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম।
আরও ছিলেন, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি ইনক্’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,সহ-সভাপতি লিয়াকত আলী, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম নাসির, প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক খলিলুর রহমান রহমান, কার্যকরী সদস্য আনোয়ার ইসলাম, কর্পোরেট (অব:) আব্দুল মতিন, মোহাম্মদ কামাল, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি মো. বেলাল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, হৃদয় বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিংকন।
মিডিয়া লাইফ করেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, কবি আবু তাহের চৌধুরী, রোকন আহমেদ, সাইদ আহমেদ, এমডি গোলাম সাদমান, আতিক রহমান,মোহাম্মদ আলম, আজমল চৌধুরী,তোফাজ্জল আলী, আবুল কাসেম, শাহরিয়ার আহমেদ,কয়চর করিম, মোঃ বাচ্চু, গোলাম হোসেন, রুমা প্রমুখ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন