https://www.prothomalony.com/

13947

north-america

উত্তর আমেরিকা

কমিউনিটি নেতা জাবেদ উদ্দিনের পিতা ও সাব্বির আহমেদের শ্বশুরের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ০৩:২৯

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’ সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের পিতা, মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও কেশবচর গ্রামের বাসিন্দা হাজী ডা. মো: গিয়াস উদ্দিন নামদার মিয়া এবং ওয়েলফেয়ার সোসাইটির প্রচার সম্পাদক সাব্বির আহমেদের শশুর সিরাজুল হক ব্যাপারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি শুক্রবার (২৭ জুন) বাদ মাগরিব স্থানীয় আল আমীন মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করে। মাহফিল ও দোয়া পরিচালনা করেন আল আমীন মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফর রহমান চৌধুরী ও মাওলানা নেসার আহমেদ।

দোয়া মাহফিলে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, আল আমীন মসজিদের সভাপতি শাহাব উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেএমসি’র সাবেক সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, উপদেষ্টা হাজী আব্দুর রহমান, সালেহ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য আবু সুলেমান, নূরুল হক, মোহাম্মদ হোসেন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মিলন বাসার, বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলাল, আব্দুস সবুর, আবু তালেব চৌধুরী চান্দু, ইঞ্জিনিয়ার সায়েম রহমান, আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, মোহাম্মদ হোসেন এবং মস্তফা আলমগীর, খান শাহ জাহান, আজহারুল ইসলাম খোকা, হারুন অর রশীদ (ডব্লিউ রশীদ), মনিরুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

প্রসঙ্গত, ডা. মো: গিয়াস উদ্দিন নামদার মিয়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে এবং সিরাজুল হক ব্যাপারী গত ১৩ মে মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ীর গ্রামের বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন