https://www.prothomalony.com/

13864

north-america

উত্তর আমেরিকা

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের পদ ছাড়লেন ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান

প্রকাশ: ২৪ জুন ২০২৫ ০৮:১৪

ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টে জেনারেল সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান। সোমবার(২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্থার মাধ্যমে সামাজিক ও মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দায়িত্ব পালনকালে হয়তো প্রত্যাশিত পরিমাণে সেবা দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংস্থার প্রেসিডেন্ট সা. শহিদুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যিনি তাকে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ দিয়েছিলেন।

নিজের নতুন ব্যবসা ‘স্মার্ট প্রিন্টিং’ প্রতিষ্ঠার কারণে তিনি দায়িত্ব থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তবুও ভবিষ্যতেও তিনি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সংস্থার উন্নতি ও সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে যদি কারো মনে কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকি, সকলের কাছে আমি বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করছি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন