https://www.prothomalony.com/

13746

north-america

উত্তর আমেরিকা

আদালতে ‘অভিবাসীদের আটক নিষিদ্ধ’ আইন তুলে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা

প্রকাশ: ১৪ জুন ২০২৫ ০৬:০১

ট্রাম্প প্রশাসন নিউইয়র্কের একটি আইনের বিরুদ্ধে মামলা করেছে। যা আদালত প্রাঙ্গণে বা আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের বিচারবিহীনভাবে কাউকে আটক করার নিষেধাজ্ঞা দিয়েছে। প্রশাসনের দাবি, এই আইন বিপজ্জনক অপরাধীদের আশ্রয় দিচ্ছে এবং অভিবাসন আইন প্রয়োগে বাধা সৃষ্টি করছে।

জানা গেছে, ২০২০ সালে পাশ হওয়া প্রোটেক্ট আওয়ার কোর্টস অ্যাক্ট অনুযায়ী ফেডারেল কর্মকর্তারা শুধুমাত্র বিচারকের ওয়ারেন্ট থাকলে আদালতের আশপাশে কাউকে গ্রেফতার করতে পারবেন। আইনটির প্রবক্তা ডেমোক্র্যাটিক রাজ্য সিনেটর ব্র্যাড হোয়েলম্যান বলছেন, এই আইন সাধারণ মানুষকে নিরাপদে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, আদালতে গ্রেফতারের মাধ্যমে পুলিশের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং নিউইয়র্কের এই আইন অপরাধীদের রক্ষা করছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকলের মুখপাত্র জানান, নিউইয়র্কে অপরাধীদের জন্য কোনো আশ্রয় নেই এবং আমরা ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে দণ্ডিত অপরাধীদের বহিষ্কারে কাজ করছি।

মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং রাজ্য সরকার এটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন