https://www.prothomalony.com/

13722

north-america

উত্তর আমেরিকা

মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির সাথে মতবিনিময় সভা

প্রকাশ: ১২ জুন ২০২৫ ০২:০১


নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সবচেয়ে তরুণ, উদ্যমী ও মুসলিম প্রার্থী জোহরান মামদানির সাথে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ জুন) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সোলায়মানের উদ্যোগে, প্রিসিলা ফাতেমার সঞ্চালনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জ্যাকসন হাইটসসহ নিউইয়র্ক সিটির বিভিন্ন বরো থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কমিউনিটির নেতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জ্যাকসন হাইটসের প্রায় ৯৫ শতাংশ কমিউনিটি লিডার ও বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তানি, আফগানিস্তানি ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নিজে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আমন্ত্রণ জানান এবং ঈদের আগের রাতে এলইডি ডিজিটাল ট্রাকের মাধ্যমে ভিডিও প্রচার করে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিউইয়র্ক সিটির প্রায় ৫০০ মসজিদে যদি জুমার নামাজের আগে ইমামগণ মুসলিম ক্যান্ডিডেট হিসেবে জোহরান মামদানির পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান, তাহলে ব্যাপক সাড়া পাওয়া যাবে। তারা আশা প্রকাশ করেন যে, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে এ নির্বাচনে জোহরান মামদানি বিজয়ী হবেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, বারী গ্রুপের প্রেসিডেন্ড আসেফ বারী টুটুল, সা জে চৌধুরী, মূলধারার রাজনীতিবিধ গিয়াস আহমেদ, শাহ শহিদুল হক, তরিকুল ইসলাম বাদল, ‘দেশ’ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফারহান, মালিহা প্রমুখ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন