https://www.prothomalony.com/

13680

north-america

উত্তর আমেরিকা

প্যাটারসনের প্রবাসী ইছবর আলী আর নেই

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ২৩:৫৮

নিউজার্সির প্যাটারসনে বসবাসরত প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম (ইছবর আলী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। ৮ জুন রোববার বিকেল ৫টায় তিনি প্যাটার্সনের নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইছবর আলী ছিলেন সিলেটের প্রখ্যাত অভিবাসী মরহুম হাবিব আলীর ভাগ্নে। বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসনের ইতিহাসে হাবিব আলী এক কিংবদন্তি নাম, আর তার ভাগ্নে ইছবর আলী সেই উত্তরাধিকার বহনকারী একজন সম্মানিত প্রবাসী। তাদের পরিবারের বহু সদস্য বর্তমানে নিউজার্সি ও আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাস করছেন।
একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও সহানুভূতিশীল মানুষ হিসেবে ইছবর আলী কমিউনিটিতে ছিলেন অতি পরিচিত। প্রবাস জীবনে তিনি শুধু নিজেই প্রতিষ্ঠিত হননি, বরং অন্যদের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামে।
সোমবার এশার নামাজের পর প্যাটারসনের জালালাবাদ মসজিদে তার নামাজে জানাজা শেষে পরদিন নিকটস্থ মুসলিম সেমিট্রিতে তাকে সমাহিত করার কথা পারিবারিকভাবে জানানো হয়েছে। ইছবর আলীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন