https://www.prothomalony.com/

13629

north-america

উত্তর আমেরিকা

জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি যুক্তরাষ্ট্রে

প্রকাশ: ০৩ জুন ২০২৫ ০৪:২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। গত সোমবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় উইয়র্কের জ্যাকসন হাইটসের ৭২ স্ট্রিট ও ব্রডওয়ে মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় আন্দোলনকারীরা ‘মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবে’, ‘জিএম কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ প্রভৃতি স্লোগানে মুখরিত করে তুলেন। তারা জিএম কাদেরের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে একটি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, তোফায়েল চৌধুরী, সহ-সভাপতি এস.এম. ইকবাল, মাহবুবুর রহমান অনিক ও নুর ইসলাম বর্ষন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুন নুর, যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা, শিল্প ও বাণিজ্য সম্পাদক ডারাব জুলহাস, সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ, জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মিজান খান, হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদাল, শ্রমবিষয়ক সম্পাদক এ.এস.এন. রুবেল ও সহ-শ্রম সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন