https://www.prothomalony.com/

13430

north-america

উত্তর আমেরিকা

'আমেরিকান কারি অ্যাওয়ার্ডসে’র প্রথম আসর ২৪ মে

‘বেস্ট হোম শেফ’ প্রতিযোগিতা ১৮ মে

প্রকাশ: ১৬ মে ২০২৫ ০৭:২৩

যুক্তরাষ্ট্রের রন্ধনশিল্পে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’। এ উপলক্ষে আগামী ১৮ মে ব্রঙ্কসে খলিল বিরিয়ানি হাউসে অনুষ্ঠিত হবে ‘বেস্ট হোম শেফ’ প্রতিযোগিতা। যেখানে অংশ নিবেন আমেরিকান কারি অ্যাওয়ার্ডসে’র জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত অর্ধশতাধিক প্রতিযোগী।

 

এ ছাড়া আগামী ২৪ মে নিউইয়র্কের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে বসবে কারি অ্যাওয়ার্ডসের প্রথম আসর।

খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল এই আয়োজন। বুধবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান।

 

আয়োজকরা জানান, কারি অ্যাওয়ার্ডসকে আন্তর্জাতিক মানের একটি রন্ধন প্রতিযোগিতা ও সম্মাননা হিসেবে গড়ে তুলতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ‘এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের বাছাই করে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি আরও ৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। সেগুলো হলো—বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রেনিউর, শেফ অব দ্য ইয়ার, পারসনালিটি অব দ্য ইয়ার, কারি লিজেন্ড অ্যাওয়ার্ড এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

 

আন্তর্জাতিক মানের এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন বিশ্বের খ্যাতনামা রন্ধনশিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত শেফ টনি করিম খান, ভারতের ড. ইজ্জত হুসেন, মালয়েশিয়ার রসাহম বিন রুসলি, সৌদি আরবের মনতাসির মাসউদ, বাহরাইনের সিলভারস্টার রোজারিও, জর্ডানের মাহমুদ ইয়াসিন, ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা অলি খান এমবিই এবং বাংলাদেশের রাহিমা সুলতানা রীতা, শাহেদা ইয়াসমিন, মেরীনা খন্দকার ও লবি রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খান, ফুড ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর আদনান ফারুক হিল্লোল এবং জলটান বিডি খ্যাত নুসরাত ইসলাম। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিশিষ্টজন, রাজনীতিক ও আইনপ্রণেতারা অনুষ্ঠানে অংশ নেবেন।

 

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এ বছরকার আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং কারি অ্যাওয়ার্ডসের জন্য একটি ইউনিক ও দৃষ্টিনন্দন ট্রফি ডিজাইন করা হয়েছে। যা আজ উন্মোচন করা হয়।

 

আয়োজক মো. খলিলুর রহমান ও আকাশ রহমান বলেন, যুক্তরাষ্ট্রে রন্ধনশিল্প জগতে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’ নতুন এক মাইলফলক হবে বলে আমরা বিশ্বাস করি। প্রবাসী বাংলাদেশিদের গর্ব এবং সৃষ্টিশীলতা তুলে ধরার মাধ্যমে এ আয়োজন রন্ধনসংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করবে।

 

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন