https://www.prothomalony.com/

13390

north-america

উত্তর আমেরিকা

ইউনাইটেডহেলথ গ্রুপের সিইও’র পদত্যাগ

প্রকাশ: ১৪ মে ২০২৫ ০২:৪২

যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাস্থ্যবীমা সংস্থা ইউনাইটেডহেলথ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু উইটি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানিয় কোম্পানিটি। একই দিনে সংস্থাটি ২০২৫ সালের জন্য নির্ধারিত আর্থিক পূর্বাভাস স্থগিত করেছে।

অ্যান্ড্রু উইটির পদত্যাগের পরপরই ইউনাইটেডহেলথের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিফেন হেমসলিকে নতুন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হেমসলি ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি আবারও সিইওর দায়িত্ব নিলেন এবং পাশাপাশি বোর্ড চেয়ারম্যান হিসেবেও বহাল থাকছেন। উইটি নতুন ভূমিকায় হেমসলির সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

কোম্পানিটি জানিয়েছে, ইউনাইটেডহেলথের ‘মেডিকেয়ার অ্যাডভান্টেজ’ প্রকল্পে নতুন ভর্তিকৃত গ্রাহকদের চিকিৎসা ব্যয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে। এর ফলে কোম্পানির আর্থিক ভারসাম্যে চাপ পড়েছে। যা তাদের পূর্ণ বছরের ব্যবসায়িক পূর্বাভাস পুনর্বিবেচনার কারণ হয়ে দাঁড়ায়।

যদিও চলতি বছরে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউনাইটেডহেলথ আশা প্রকাশ করেছে, তারা আগামী বছর থেকে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন