https://www.prothomalony.com/
13316
north-america
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যেগে এক আলোচনা সভার আয়োজন করে। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দলের সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সভাপতি হাজী আব্দুর রহমান।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সভাপতি শফিউল আলম, এবং প্রধান বক্তা ছিলেন জাপার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু।
মহান মে দিবসের মাহাত্ম্য নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বক্তা আবু তালেব চৌধুরী চান্দু বলেন, মে দিবস হচ্ছে শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের আলোকবর্তিকা। এটি শোষণ, বৈষম্য, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।
তিনি আরও বলেন, মহান মে দিবস আমাদের শিখায় কিভাবে শোষণের বিরুদ্ধে দাড়াতে হয় এবং সত্যের পথে অবিচল থাকতে হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন