https://www.prothomalony.com/

13230

north-america

উত্তর আমেরিকা

শিল্পী সেলিম চৌধুরীকে সংবর্ধনা দিল জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ ০৮:৩৪

বাংলাদেশের গর্ব, জালালাবাদের সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। গত  ২৫ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার আগ্রা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেলিম চৌধুরী বাফেলোর ১৮তম বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করন। তার আগমন উপলক্ষে প্রবাসী জালালাবাদবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সংবর্ধনা অনুষ্ঠানে এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টামণ্ডলী এবং বিপুলসংখ্যক জালালাবাদবাসী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে শিল্পী সেলিম চৌধুরী বাংলাদেশের শমশেরনগর হাসপাতাল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে তাকে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লায়েক আহমেদ।
অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে নিয়ে শিল্পীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন