https://www.prothomalony.com/
13217
decoration
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫ ১১:৫১
ফটোগ্রাফি জগতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কারে ভূষিত হয়েছেন আখতার হামিদ খান। সম্প্রতি ঢাকার রাওয়া ক্লাবে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫-এ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারটি তুলে দেন এটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকাশ রহমান।
জনপ্রিয় উপস্থাপক আরজে নিরব-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী অপু বিশ্বাস, ইমন, সাদিয়া জাহান প্রভা, নিরব হোসেন, সংগীত শিল্পী কনা, অভিনেত্রী তানজিন তিশা প্রমুখ।
পুরস্কার গ্রহণের পর আবেগঘন কণ্ঠে আখতার হামিদ খান বলেন, পুরস্কারের তালিকা যত বড় হচ্ছে, আমি তত নিজেকে একটা চাপের মধ্যে অনুভব করছি। এখন অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়।
তিনি আরও বলেন, আমার জন্য এটা একটা বড় পাওয়া। আইকনিক অ্যাওয়ার্ডস একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননার জন্য আমি আয়োজক ও বিচারকদের প্রতি কৃতজ্ঞ।
সাজসজ্জা থেকে আরো পড়ুন