https://www.prothomalony.com/

13208

north-america

উত্তর আমেরিকা

পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ০২:৫৩

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত রোববার নিউ ইয়র্কে 'সেন্টার ফর এনআরবি'র আয়োজনে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজ ও মতবিনিময় সভায় গভর্নর এই আহ্বান জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়াশিংটন বৈঠকে অংশগ্রহণের প্রাক্কালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন। সভায় গভর্নর বলেন, দুর্নীতিবাজ ও অসৎ চক্রের মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় আমরা বিশ্বব্যাপী কাজ করছি। এই প্রয়াসে প্রবাসীদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এসময় ব্যাংক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও দুর্নীতিবিরোধী পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া গভর্নরের সহধর্মিণী দিলরুবা রহমান নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবারে তাদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বক্তব্য দেন।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জেএমসির সেক্রেটারি আফতাব মান্নান, আল মামুর স্কুলের চেয়ারম্যান ড. মহসিন পাটোয়ারী, মিডিয়া ব্যক্তিত্ব ড. ওয়াজেদ খান ও আবু তাহের, শিক্ষাবিদ ড. শওকাত আলী, মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মহিউদ্দিন, ব্যবসায়ী সানওয়ার চৌধুরী, অপটিমিস্টের কো-ফাউন্ডার সামীম আহমদ, রিয়েলটর নাদের খান ও সফিকুল ইসলাম, গবেষক ও কমিউনিটি নেতা খলকু কামাল, কমিউনিটি নেতা ময়নুল হক চৌধুরী হেলাল, পেশাজীবী সৈয়দা ফাওজিয়া মুন্নী, কমিউনিটি নেতা জিল্লুর রহমান, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা গিয়াস উদ্দিন, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার ও জুলকার হায়দার, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, সমাজসেবী জসির, ব্যবসায়ী নেতা লিটন আহমদ এবং তরুণ পেশাজীবী তাহসিন আহমদ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন