https://www.prothomalony.com/

13154

north-america

উত্তর আমেরিকা

মাদ্রিদে রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের মতবিনিময়

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ০৫:৩৯

স্পেনে নিযুক্ত নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান বুধবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন দূতাবাসের কর্মকর্তারা।
 
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মাসুদুর রহমান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত স্পেনে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে তাঁর বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন।


 
রাষ্ট্রদূত জানান, প্রবাসীদের সেবার মান উন্নয়নে দূতাবাসের জনবল বৃদ্ধির মাধ্যমে সেবার সহজীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের জন্য স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।
 
তিনি বলেন, ‘মাদ্রিদে একটি স্থায়ী দূতাবাস ভবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের জোর প্রচেষ্টা চালানো হবে।’


 
প্রবাসীদের ডকুমেন্টেশন সংক্রান্ত সমস্যা ও অন্যান্য যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন মাসুদুর রহমান।

বাংলাদেশে স্পেনিশ দূতাবাসে এপয়ন্টমেন্ট জটিলতা নিরসনে জোরালো তদবির চালানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নতুন সুবিধা ও সুযোগ সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উদ্ভাবনী পন্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর।’

বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজি। উপস্থিত ছিলেন হোসাইন ইকবাল, মির্জা সমু, জিয়াউল হক জুমন, সিফাত আরা নওরীন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন