https://www.prothomalony.com/

13152

north-america

উত্তর আমেরিকা

কার্ডিফে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ০৫:১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের সিটি রোডস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়ে।

ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় সভায় ওয়েলস আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদ, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সাবেক ছাত্রনেতা তৌকির আহমেদ, সুহেল রানা, এমএ রউফ, আসাদ মিয়া, কামাল আহমদ, শাওন রহমান, সাজেল আহমেদ, রিপন মিয়া, সজিব আহমেদ, রিয়াজুর রহমান বক্তব্য দেন।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের আত্নত্যাগকারী সব মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।’

বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষিত রাখার প্রয়াসে দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ‘আজ অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস বাহিনী দেশ ও স্বাধীনতাবিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদদ জোগাচ্ছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সব পর্যায় থেকে মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বদ্ধপরিকর। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তির জাগরণ আশু প্রয়োজন।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন