https://www.prothomalony.com/
13089
north-america
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৯
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ (শনিবার) শেফ মহল রেস্টুরেন্টে এ বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার। আবেগপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে দোয়া পাঠের পর ইফতার পর্বে অংশ নেন সবাই।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত উদ্যোক্তা আকরাম হোসেনএবং এর সঞ্চালক ছিলেন শহীদুল ইসলাম। এসময় ক্লাবের আহ্বায়ক মাসুদ-উল-ইসলাম, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, রোকনুজ্জামান, মহসিন উদ্দীন, এবং মামুনুর রশীদসহ বিভিন্ন সদস্যরা একত্রে ইফতার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন, যা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করেছে।
বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, বরং প্রবাসে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সংহতি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের একটি অনন্য সুযোগও তৈরি করে। এটি প্রমাণ করে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শুধু শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সফল নয়, তারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের কমিউনিটিকে আরো শক্তিশালী করে তুলছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন