https://www.prothomalony.com/
13084
north-america
যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম দফার আলোচনায় ‘ইতিবাচক সুর’ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে উভয় পক্ষ।
শনিবার (১২ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টার এই আলোচনা। এতে ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার দ্বার খুলে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পক্ষে অংশ নেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন।
বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়সমূহ। যুক্তরাষ্ট্র চায় ইরান তার সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করুক। অন্যদিকে, ইরান চায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনৈতিক স্বাভাবিকতা ফিরিয়ে আনুক।
আলোচনায় উভয় দেশ বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও কিছু সম্ভাব্য অগ্রগতির পথ খুঁজে পেয়েছে বলে জানান কর্মকর্তারা। আলোচনায় আঞ্চলিক উত্তেজনা হ্রাস, মানবিক দিক বিবেচনায় বন্দি বিনিময় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ও উঠে আসে।
আলোচনার শেষে দুই পক্ষই জানান, আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে। নতুন করে আলোচনার সূচনা হওয়াকে 'গঠনমূলক কূটনৈতিক পদক্ষেপ' হিসেবে দেখছে ওমানসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
বিশ্লেষকদের মতে, এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি উভয় দেশ আস্থার ভিত্তিতে আলোচনায় অগ্রসর হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন