https://www.prothomalony.com/
12937
north-america
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ ০৬:৫৯
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা। কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে তারা।
(1).jpg)
ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএমালিকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এসএ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, আব্দুর রাকিব, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল ও আকতার উজ্জামান কোরেশি নিপু, বাংলাদেশ ওয়েলফেয়ারের সেক্রেটারি আসকর আলী, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, মাহবুবু রহমান, আসাদ মিয়া ও সাজেল আহমেদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযোদ্ধে অবদানকারী সবার মাগফেরাতসহ মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী শাহ মোহাম্মদ তসলিম আলী।
সভায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, ‘১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে।’
বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা লালন করে তা বহমান রাখতে হবে- এই হোক আমাদের দীপ্ত শপথ।’
এমএ মালিক বলেন, ‘বাংলাদেশ আজ মহা সংকটে পরিণত হয়েছে। ৭১’-এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন