https://www.prothomalony.com/

12918

north-america

উত্তর আমেরিকা

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫ ০৬:৪৯

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট হলে এই আয়োজন সম্পন্ন হয়।

এতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের পবিত্রতা এবং সমাজে শান্তি ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। মাহফিলে সবার অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় একে অপরকে রমজান মাসের শুভেচ্ছা জানান।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক তাসলিমা পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ, হাজী পেয়ার আহমেদ, হাজী খবীর উদ্দীন ভূইয়া, মনিরুজ্জামান রমজান, মোজাম্মেল হোসেন,কাজী আব্দুর রশীদ, মনিরুল আলম দিপু, বশীর আহমেদ, শরীফুল ইসলাম, তারেকুল ইসলাম খন্দকার, মিজানুর রহমান কামরুজ্জামান, আসম খালেদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন