https://www.prothomalony.com/

12894

north-america

উত্তর আমেরিকা

কুইন্সে মেডোব্রোকের ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসাইনের উদ্যোগে ইফতার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ ১২:২৮

কুইন্সে মেডোব্রোক মর্টগেজের ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসাইনের উদ্যোগে এক জমজমাট ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২০ মার্চ (বৃহস্পতিবার) কুইন্সের সিরাজি পার্টি হলে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।  

ইফতার মাহিফিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এসময় ইফতার ও ডিনারের আয়োজক আকিব হোসাইন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজনের আশাও ব্যক্ত করেন তিনি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন