https://www.prothomalony.com/

12858

north-america

উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়া তরুণের মৃত্যু, শোকের ছায়া

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ ০৫:১২

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া এবং সাউথ জার্সির আটলান্টিক সিটির এক বাংলাদেশি তরুণের মৃত্যূতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় আটলান্টিক সিটির একটি পাঁচতলা পার্কিং ভবন থেকে পড়ে ফারহান জামান মৃধা (১৫) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত ফারহান জামান মৃধা কমিউনিটি সংগঠন বিটিএসপির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মৃধার বড় ভাই ফকরুজ্জামান মৃধা বাবুর পুত্র। তার অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফারহানের মৃত্যুতে শোকবার্তা জানাচ্ছেন অনেকে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

কমিউনিটির নেতারা জানিয়েছেন, এই শোকাবহ মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন