https://www.prothomalony.com/
12850
north-america
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ ০১:০১
ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জীকে সভাপতি, জিটিভি ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, টিবিএন টুয়েন্টি ফোর টিভির ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাকে সাংগঠনিক সম্পাদক ও ফ্রান্স দর্পণ পত্রিয়ার চীফ রিপোর্টার মাজহারুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) প্যারিসের ক্যাথসীমার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সন্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং ক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সদস্যের সর্বসম্মতিক্রমে আলোচনার পর এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের আগে ফেরদৌস করিম আখন্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নজমুল কবির, বাংলা প্রেস ক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, ফ্রান্স বিডিনিউজটুয়েন্টি ফোরের সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল আজিজ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, সদস্য ইরফান আলী পাঠান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন