https://www.prothomalony.com/

12788

north-america

উত্তর আমেরিকা

সিলেট এম.সি. অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক-এর ইফতার মাহফিল

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ ০১:৪৫

সৌহার্দ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হলো সিলেট এম.সি. অ্যান্ড গভঃ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউএসএ ইনক-এর ইফতার মাহফিল। গত ১৫ মার্চ (রোববার) আয়োজিত এই অনুষ্ঠান সংগঠনের বর্তমান ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি সাখাওয়াত আলী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী এবং দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোঃ আকমল হোসেন খান। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সুফিয়ান খান, ইয়ামিন রশীদ, শিরিন রশীদ, কায়ছার রশীদ, হাসান এ চৌধুরী মাসুম, নিজাম উদ্দীন, বেদারুল ইসলাম বাবলা, জামাল সুয়েজ আহমেদ, এ বি ব্যাংকের প্রাক্তন ব্যাংকার মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে।

 এছাড়া বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান সাহেদ চৌধুরী, মামুনুর রশীদ শিপু, মোঃ আমিনুল হক চুন্নু, মোঃ খায়রুল ইসলাম, মোঃ সেলিম আদমজি, মাহফুজুল বারী চৌধুরী, কাজী ওদুদ আহমেদ, দিদার শাহীন এবং অন্যান্য সদস্যরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন