https://www.prothomalony.com/
12784
north-america
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ ০২:১৯
সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম: বৃটেনের কমিউনিটি সংগঠন ‘প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ মৌলভীবাজার জেলা টিমের উদ্যোগে পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন করেছে। শনিবার (১৫ মার্চ) মৌলভীবাজারের জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় এতিম অসহায় ছাত্রসহ আলেম উলামা ও গণ্য-মান্য ব্যক্তিদের নিয়ে এ মাহফিল করা হয়।

সমাজসেবক ছাদিক আহমদের সভাপতিত্বে ও জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি ছিলেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, রাজনীতিবিদ মোয়াজ্জেম হুসেন মাতুক, প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, ব্যাংকার শাহ আতাউর রহমান, সমাজসেবক জয়নাল খাঁন, ছয়ফুল আলম খাঁন, একেএম আনোয়ারুজ্জামান, সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ও মোহাম্মদ শাহজাহান মিয়া, ডাক্তার অলিউর রহমান, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ সাজিদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাহফুজুল ইসলাম, সাদিক আহমদ, নূর হুসাইন, শিহাব উদ্দিন ও মুঈন খাঁন।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়ন ও মানবতার কল্যাণে ও সমাজসেবামূলক কার্যক্রমের অগ্রগতির জন্য আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

মাহফিলে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।

ইফতার মাহফিল চলাকালে বৃটেন থেকে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে জানান প্রতি বছরের মতো এবারও সিলেট বিভাগের ৪টি জেলায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতারি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ধারাবাহিকতায় প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মৌলভীবাজার টিমের উদ্যোগে আজ জামিয়া- দ্বীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা অনুদান দিয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মাহফিলের সময় ইউকে থেকে সংযুক্ত ছিলেন মাওলানা কামরুল ইসলাম খাঁন, সৈয়দ রশিদ আহমদ বেলাল, সৈয়দ আবু সাঈদ ও সৈয়দ ফরহাদ আহমদ।
বৃটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ইউকের সদস্যদের মধ্যে অনুদান দিয়েছেন প্রাউড টু বি সিলেটি ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, মসুদ আহমদ, সৈয়দ আবু সাঈদ আহমদ, সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল, এম আশরাফ মিয়া, নুনু মিয়া, এবি রুনেল, আকলাকুল আলম সেবু, সৈয়দ করিম ছায়েম, শাহ শাফি কাদির, সিপার করিম, আব্দুর রউফ তালুকদার, শিপন আহমদ, মুজিবুর রহমান, আলাউদ্দিন আহমদ, মোক্তার আলী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন