https://www.prothomalony.com/
12753
north-america
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ ০৪:২২
প্যারিসে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)।
গতকাল (১৪ মার্চ) সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন। পরিচালনায় ছিলেন ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, স্তা পৌরসভার কাউন্সিলর ও 'অফিওরা'র নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানী খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন