https://www.prothomalony.com/

12741

north-america

উত্তর আমেরিকা

ডিসি একুশে এলায়েন্স থেকে মহসিনা রিমিকে বহিষ্কার

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ ০১:১৭

উচ্ছৃঙ্খখল আচরণ ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে ডিসি একুশে এলায়েন্স (ডিএমভির ২৯টি সংগঠন নিয়ে গঠিত) থেকে মহসিনা রিমিকে বহিষ্কার করা হয়েছে।

গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিসি একুশে এলায়েন্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে প্রতি বছর ২৫-৩০টি সংগঠন নিয়ে একুশের অনুষ্ঠান করে থাকে ডিসি একুশে এলায়েন্স। এবারও ২৯টি সংগঠন নিয়ে অনুষ্ঠানের আয়োজন ছিল গত ২২ ফেবুয়ারি ভার্জিনিয়ার আর্লিংটনের কেনমোর মিডল স্কুলে। অনুষ্ঠানের এক পর্যায়ে এমবাসির অতিথি বক্তব্য প্রদানকালে ডিসিইএর সদস্য মহসিনা জান্নাত রিমি (আমরা নারী) কিছু লোক নিয়ে অনুষ্ঠানে বিশৃংখলা সুষ্টির চেষ্টা চালায়, যদিও অনুষ্ঠানের সিকিউরিটি এসে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেয় এবং এমবাসির অতিথি তার বক্তব্য শেষ করেন এবং মঞ্চে পুষ্পমাল্য অর্পণ করেন।’  

‘তার এ ধরনের আচরণ সংগঠন পরিপন্থি এবং কমিউনিটি ও বিদেশী অতিথিদের সামনে ডিসিইএর সম্মান ভুলণ্ঠিত করে। শুধু তাই নয় আমাদের নতুন প্রজন্মের নিকট আমাদেরকে হেয় করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এরপর এ বিষয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিইএর কোঅর্ডিনেটর হিরন চৌধুরী বিশেষ সভা আহ্বান করেন। সভায় তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসস্মতিক্রমে কোঅর্ডিনেটরকে অনুমতি দেওয়া হয়। এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য এরপরও কোঅর্ডিনেটর মেম্মারসীপ কমিটি ও গাইডলাইন কমিটির মতামত নেন। এরপর ডিসিইএর পূর্ণাঙ্গ কমিটির জরুরী মিটিং আহ্বান করা হয়। ওই মিটিংয়ে কেবল মেজরিটি নয় সর্বসস্মতভাবে রিমি ও তার সংগঠনকে ডিসিইএ থেকে বহিস্কারের জন্য মতামত দেওয়া হয়।’

‘এরপর উচ্ছৃঙ্খল আচরণ, অন্যের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, সংগঠন বিরোধী কার্যকলাপ ও সম্প্রতি আরেকটি একুশের অনুষ্ঠানে অংশগ্রহণসহ অন্যান্য বিষয় বিবেচনা করে তাকে দুই বছরের জন্য ডিসিইএ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া সিদ্ধান্ত নেয়া হয়, রিমিকে কোন ডিসিইএর সদস্য কোন প্রকার অনুষ্ঠানের দাওয়াত প্রদান, সহযোগিতা নেওয়া ও সহযোগিতা দিতে পারবে না। এছাড়া শর্ত থাকে যে, সে তার কৃতকর্মের জন্য লিখিত অনুশোচনা ও ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত হবে না- মর্মে লিখিত দিলেই কেবল সে দুই বছর পরে ডিসিইতে ফিরার জন্য আবেদন করতে পারবে। তখন এসব বিষয় বিবেচনা করে তখনকার কোঅর্ডিনেটর সিদ্ধান্ত নেবেন।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন