https://www.prothomalony.com/

12735

north-america

উত্তর আমেরিকা

চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগস্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ ০৬:৫৯

চলতি বছরের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা কনভেনশন আগামী ৮-১০ আগস্ট অনুষ্ঠিত হবে। গত কয়েক বছরের মতো এ বছরও পেনসিলভিনিয়া কনভেনশন সেন্টারে এই কনভেনশনের আয়োজন করা হবে। এতে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। গত ৪ মার্চ  নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে পবিত্র রমজান উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। এতে সভাপতিত্ব করেন মুনার ন্যাশনাল মিডিয়া বিভাগের পরিচালক আনিসুর রহমান গাজী। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও মুনা কনভেনশন-২০২৫ এর কনভেনর আরমান চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, মুনার ন্যাশনাল এসিটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দা, আব্দুল্লাহ আর আরিফ, ড. রুহুল আমিন, মুনা মজলিশ এ সুরার মেম্বার এস এম মাওলানা সুজন, মুনার নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি এমদাদ উল্লাহ, মুনা নিউইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, মুনা সাউথ জোনের মিডিয়া পরিচালক আমিনুর রসুল জামশেদ। আব্দুল্লাহ আল আরিফের পরিচালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্য পাঠ করে আরমান চৌধুরী।

প্রসঙ্গত, মুনা একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচষ্টা চালানোর পাশাপাশি আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে ‘ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা —মুনা প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন ১৯৯০ সাল থেকে নিউইয়র্ক ষ্টেটে কর্পোারেশন ভুক্ত। বর্তমানে মুনা আমেরিকার প্রায় সবকটি ষ্টেটে কমবেশী কার্যাক্রম পরিচালনা করছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন