https://www.prothomalony.com/

12721

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইফতারের ১ম আসর সম্পন্ন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ ০০:৫৯

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সোসাইটির পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্কের রিগো পার্কের জয়া হলে ৯ম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার এ আসর সম্পন্ন হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এ আয়োজনে অংশ নিয়ে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে এ আয়োজনে কনসাল জেনারের নাজমুল হুদাসহ আয়োজক উপ কমিটির নেতৃবৃন্দ, সোসাইটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সোসাইটির এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসাহ এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে। আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শেষে প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন